ঢাবি শিক্ষার্থী ধর্ষণ: ধর্ষক মজনুকে তোলা হবে আদালতে

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মজনুকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করেছে র‌্যাব।
ডিবি জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে বৃহস্পতিবার মজনুকে আদালতে পাঠানো হবে। মজনুর সঙ্গে গ্রেপ্তার হওয়া আরো দু’জনকেও ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত ৫ জানুয়ারি কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ার পর ব্যাপক ক্ষোভ-বিক্ষোভের মধ্যে অপরাধীকে ধরতে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থীর কাছ থেকে পাওয়া আক্রমণকারীর বর্ণনা ধরে অভিযান চালিয়ে বুধবার ভোরে শেওড়া রেল ক্রসিং এলাকা থেকে মজনুকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, ধর্ষকের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ। সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনে বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ধর্ষককে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করায় প্রশাসনকে ধন্যবাদ জানান আয়োজকরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর