পাবনায় শীতের মধ্যে বৃষ্টি- জনজীবন স্থবির

মধ্য রাত হতে গুড়িগুড়ি শীতের প্রভাব পড়েছে পাবনা বাসীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বেশি বিপাকে পড়েছেন দিনমজুরে’রা।

এ ছাড়া এই সময়ের বৃষ্টিতে আলু ও পেঁয়াজখেতে পানি জমে পচন ধরতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃষ্টির কারনে পাবনায় সূর্যের মুখ দেখা দিলেও মাঝে মাঝে পড়ছে ঘুড়িগুড়ি বৃর্ষ্টি। সকাল থেকে কুয়াশা কনকনে ঠান্ডায় মানুষের পাশাপাশি পশুপাখিও কাহিল হয়ে পডেছে। দরিদ্র মানুষ খড় কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

আবহাওয়া অফিস বলছে ভোর থেকে শুরু হওয়া গুড়িগুড়ি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টির কারণে বেড়েছে শীতের তীব্রতা। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর