৮ বিভাগে আ.লীগের সাংগঠনিক দায়িত্ব বণ্টন

দেশের আট বিভাগে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড দেখভালের জন্য আটজন সাংগঠনিক সম্পাদকের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

গতকাল রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নতুন নেতা নির্বাচন ও দায়িত্ব বণ্টন করেন। আওয়ামী লীগের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

আট বিভাগে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন- রংপুর বিভাগে আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহীতে এসএম কামাল হোসেন, ঢাকা বিভাগে মির্জা আজম, বরিশাল বিভাগে আইনজীবী আফজাল হোসেন, চট্টগ্রাম বিভাগে আহমদ হোসেন, খুলনা বিভাগে বি এম মোজাম্মেল হক, ময়মনসিংহ বিভাগে শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট বিভাগে শফিকুর রহমান শফিক।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর