নারী পুলিশকে নদী থেকে উদ্ধার

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র নারী পুলিশ সার্জেন্ট শিলাকে রূপসা নদীকে উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাত ৮টার দিকে আত্মহত্যার উদ্দেশ্যে এ নারী পুলিশ সার্জেন্ট রূপসা নদীতে ঝাঁপিয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

কেএমপি পুলিশ সূত্রে জানা গেছে, সার্জেন্ট শিলা আক্তার সাত দিনের মেডিকেল ছুটিতে ছিলেন। ২০১৭ সালে বাহিনীতে সার্জেন্ট পদে যোগদান করেন।

এদিকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তির পর কেএমপির পুলিশ কর্মকর্তারা সেখানে তাকে দেখতে যান। বর্তমানে সার্জেন্ট শিলা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর