সৌদিআরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বহেরাতৈল বগাপ্রতিমা গ্রামের মৃত জয়নাল ফকির এর ছেলে জব্বার আলী নিহত হয়েছেন।
বুধবার (৮ জানুয়ারি) সকালে মক্কায় কোম্পানির পিকাআপ গাড়ি চালিয়ে নিজ কর্মস্থলে যাওয়ার সময় পিছন থেকে আরেকটি গাড়ির ধাক্কায় গাড়ি উল্টে ঘটনাস্থলে জব্বার আলী নিহত হয়।
জব্বার আলী দীর্ঘ দিন সৌদিআরবের সরকারি ক্লিনিং কোম্পানি সুলাইমান আল ফাহাদ কোম্পানিতে ক্লিনিং ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। নিহত জব্বার আলীর মরদেহ বর্তমানে মক্কা কিং আব্দুল আজিজ হসপিটালের হিমঘরে রাখা হয়েছে।
বার্তাবাজার/এমকে