বুধবার রাতে টাংগাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যানের সোহরাব আলী ও তার দুই ছেলে মোঃ নিরব,মোঃ ইমরান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আরিফুল ইসলাম রিপন (৩৬) উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনয় রাতেই পুলিশ সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে।
এলাকাবাসী জানায় ঘাটাইল উপজেলার দেওজানা মুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম রিপনকে সন্ধ্যায় পাকুটিয়া বাসস্ট্যান্ডে দেউলাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন সহ কয়েকজন অতর্কিতে হামলা করে আহত করেছে। এ খবরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলার নেতৃবৃন্দের থানা পুলিশের সহযোগিতা কামনা করে। ঘটনার এক ঘন্টার মধ্যে প্রচেষ্টায় ঘাটাইল থানা পুলিশ সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেনকে গ্রেফতার করে থানা নিয়ে এসেছে। এ ব্যাপারে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।
বার্তা বাজার / ডব্লিও.এস