মার্কিন বাহিনীর কুয়েত ছাড়ার খবরটি ভুয়া

কুয়েতের আরিফজান সামরিক ঘাঁটি থেকে তিন দিনের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহারের খবরটি অসত্য ও ভুয়া। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কেইউএনএ) হ্যাক করে এ সংবাদ ছড়ানো হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) কেইউএনএতে মার্কিন সেনা প্রত্যাহারের সংবাদের পরিপ্রেক্ষিতে টুইটারে বার্তা সংস্থাটির হ্যাক হওয়ার এ তথ্য জানান কুয়েতের সরকারি যোগাযোগ বিভাগের প্রধান তারিক আল-মুযারিম।

প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মানসুর আল-আহমেদ আস-সাবাহের বরাত দিয়ে কেইউএনএতে সংবাদ প্রকাশিত হয়, কুয়েতের আরিফজান সামরিক ঘাঁটি থেকে তিনদিনের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহারের আনুষ্ঠানিকভাবে চিঠি পেয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইরানি জেনারেল কাসেম সোলেমানির হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বুধবার কাসেম সোলেমানির হত্যার প্রতিশোধে ইরাকে মার্কিন অবস্থানে ক্ষেপনাস্ত্র হামলা চালায় ইরান। এরমধ্যেই কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা হ্যাকিংয়ের এ ঘটনা ঘটলো।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর