নদীতে ঝাঁপি দিয়ে নারী পুলিশ সার্জেন্টের আত্মহত্যা চেষ্টা

খুলনার রূপসা নদীতে থেকে এক নারী পুলিশ সার্জেন্টকে উদ্ধার করা হয়েছে। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) কর্মরত ছিলেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে আত্মহত্যার উদ্দেশ্যে এ নারী পুলিশ সার্জেন্ট নদীতে ঝাঁপিয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

কেএমপি সূত্রে জানা গেছে, এ নারী সার্জেন্ট সাত দিনের মেডিকেল ছুটিতে ছিলেন। ২০১৭ সালে বাহিনীতে সার্জেন্ট পদে যোগদান করেন তিনি।

এদিকে কেএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা খুলনা মেডিকেলে তাকে দেখতে যান। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর