চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচন নিয়ে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার ব্যাপারে দৃঢ় আশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।
বুধবার (৮ জানুয়ারি) দুপুর ৩টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে চট্টগ্রাম-৮ আসনের নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে এ মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। ।
তিনি বলেন, ১৩ জানুয়ারী অনুষ্ঠিতব্য উপ নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ হবে। শতভাগ গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবার লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। চট্টগ্রাম-৮ আসনে নির্বাচনে কোন প্রকার দুর্নীতি ও অনিয়ম হবে না। এছাড়াও নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণেও নেওয়া হবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ।
বার্তা বাজার / ডব্লিও.এস