লালমনিরহাটের মিশনমোড় চত্বরে আজ সকাল ১১টায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ধর্ষণবিরোধী মানববন্ধন করে।ঘন্টাব্যাপী এই মানববন্ধনে তারা ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দাবী করে এবং ধর্ষণ যেন না হয় এজন্য জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করে।
মানববন্ধনকারীরা বিভিন্নরকম লেখা সংবলিত প্লেকার্ড হাতে দাড়িয়ে তাদের অভিব্যক্তি প্রকাশ করে।এসময় মানববন্ধনকারীদের মধ্যে একজন মৌলিতা তাছনিম মমো বার্তা বাজার কে জানায় তারা এমন একটি বাংলাদেশ চায় যেখানে না থাকবে ধর্ষণ,না থাকবে কোন বিকৃতমস্তিষ্কের কোন ধর্ষক।আর এমন বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা মানববন্ধন করছে।
স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “নক্ষত্র পরিবার” এর আয়োজনে এই মানববন্ধন হয়।সংগঠনটির সাধারন সম্পাদক বকতিয়ার রহমান বলেন একজন ধর্ষকের কোন ধর্ম নেই,কোন পরিচয় নেই।তার একমাত্র পরিচয় সে ধর্ষক।আমাদের উচিত ধর্ষকদের পাশে না দাড়িয়ে একজন মেয়ের পাশে দাড়ানো।
মানববন্ধনে উক্ত সংগঠন এর সদস্য নাসিফ,লুসি,আশরাফু,অভিজিৎ সহ আরো অনেকে উপস্থিত ছিলো।
বার্তা বাজার / ডব্লিও.এস