লক্ষ্মীপুরে বিভিন্ন শ্রেনির শতাধিক মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিলেন স্থানীয় আলহাজ এ কে এম আব্দুল্যাহ ফাউন্ডেশন।
বুধবার দুপুরে শহরের ঐতিহ্য কনভেশন কমিউনিটি সেন্টারে বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, এ কে এম আব্দুল্যাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কে এম আব্দুল্যাহ, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রকাশক শামছুল হুদা এফসিএ, ইসলামী ব্যাংক নোয়াখালী জোন প্রধান মাহমুদুর রহমান, লক্ষ্মীপুর আলিয়া মাদরাসা অধ্যক্ষ মাওলানা নেছার উদ্দিনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এসময় ৭৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক মেধাবী শিক্ষার্থীকে মেধা তালিকায় বৃত্তির নগদ অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় একেএম আব্দুল্যাহ ফাউন্ডেশন। প্রতিষ্ঠা থেকে শুরু হয় বিভিন্ন অসহায় গরীব মানুষের মাঝে দান অনুদান। একই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন অনুদান দেয়া হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এককালীন অনুদানও দিয়ে থাকেন ফাউন্ডেশন। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে দেয়া বৃত্তির নগদ অর্থ।
বার্তা বাজার / ডব্লিও.এস