সিরাজদিখানের কৃতি সন্তান নাজমুল আলম খান আর নেই

সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রাজদিয়া অভয় পাইলট উচ বিদ্যালয়ের সাবেক সভাপতি নাজমুল আলম খান আর নেই। ৮ জানুয়ারি বুধবার বিকাল সায়া ৩ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন-ইন্নালিল্লাহ ওয়া ইন্নাইলাইহে রাজিঊন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সে রাজদিয়া গ্রামের মরহুম খায়রুল আলম খানের ছেলে। স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, চিকিৎসাধিন অবস্থায় তিনি হার্ড ষ্ট্রাক করেছেন। সে গত ১৫ দিন যাবৎ কিডনী রোগ আক্রান্ত হয়ে হাসপাতালে ডায়ালাইসিস চিকিৎসা নিচ্ছিলেন। তার ছেলে অষ্ট্রলিয়ার সিডনিতে থাকেন, সে দেশে ফিরলে শুক্রবার নাহিদ আলম খান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা ও খানবাড়ি কবরস্থানে দাফন সম্পন করা হবে।

শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ , উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল মতিন হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়শনের যুগ্ন সম্পাদক কাজী নজরুল ইসলাম বাবুল, সিরাজদিখান প্রসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সামাজিক, রাজনতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর