পাবনার সাঁথিয়া উপজেলায় মদপানে ২ ব্যক্তির মৃত্যু ও ১ ব্যক্তির অসুস্থ হবার খবর পাওয়া গেছে।
মৃতরা হচ্ছেন, সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের আতাউর রহমান ফকিরের ছেলে কাজল ফকির (৫০) ও জাহের আলীর ছেলে সেলিম (৩২)।
অপরদিকে মদপানে অসুস্থ হয়ে সাথিয়া স্বাস্থ্য কমপ্লেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রেজাউল করিম।
স্থানীয় সূত্রে জানা যায় ,এরা সবাই নেশাগ্রস্থ। মঙ্গলবার রাতে অতিরিক্ত মদপানে করলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এলাকাবাসী তাদের উদ্ধোর করে উপজেলা স্বাস্থ কমপ্লেসয়ে ভর্তি করে কর্তরত ডাক্তার আজ বিকেরে মৃত ঘষনা করে। ডাক্তার আরো জানান অতিরিক্ত মদপান করায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে তারা ।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের চেষ্টা করছি। ময়না তদন্ত করলে সঠিক তথ্য পাওয়া যাবে।
বার্তা বাজার / ডব্লিও.এস