ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দাওয়াহ্ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান।
বুধবার দুপুরে অনুষদের অফিস কক্ষে এক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
জানা যায়, ডিন হিসেবে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ,ফ,ম আকবর হোসাইনের মেয়াদ শেষ হওয়ায় আগামী দুই বছরের জন্য তাঁর স্থলাভিষিক্ত হন অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান।
প্রসঙ্গত, এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডব্লিও.এস