শেরপুরে জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-২৩

শেরপুর জেলার সদর থানা, নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী থানা পুলিশ ৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা থেকে ৮ জানুয়ারি বুধবার ভোররাত পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ৯ মাদক ব্যবসায়ীসহ ২৩ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

শেরপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে সদরসহ পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও অন্যান্য অফিসারসহ সঙ্গীয় ফোর্স মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোররাত পর্যন্ত সংশ্লিষ্ট থানার বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এসময় ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে হেরোইন, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ২ গ্রাম হেরোইন, ৮১০ গ্রাম গাঁজা ও ২৮ পিস ইয়াবা ট্যাবলেট। এছাড়াও ওই থানায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড ঘটনার সাথে জড়িত আরো ১৪ জন আসামীকে গ্রেফতার করা হয়। এনিয়ে মোট ২৩ জনকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত তিন দিনে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮৬ জনকে গ্রেফতার করা হয়। এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম ৮৬ জন আসামীকে গ্রেফতার ও সংশ্লিষ্ট থানায় ৪৩টি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর