টাঙ্গাইলে দেয়াল ধসে পড়ে শ্রমিকের মৃত্যু

মঙ্গলবার রাতে টাঙ্গাইল জেলার দেলদুয়ারে উপজেলায় দেয়াল ধ্বসে হারুন-অর-রশিদ (৫৫) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।

উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি দুর্ঘটনাটি ঘটে।

নিহত শ্রমিক মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামের মৃত আব্দুল গণি মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়,সংশ্লিষ্ট ঠিকাদারের অধিনে ওই বিদ্যালয়ের ভবণ নির্মাণ কাজে তিনি নিযুক্ত ছিলেন। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ পুরাতন ভবনের একটি দেয়াল তার উপর ধ্বসে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর