ঈশ্বরগঞ্জে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে ১১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার তাদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়।

উপজেলার সোহাগী ইউনিয়নের সাহেবনগর গ্রমের মৃত মফিজ উদ্দিনের ছেলে খোকন ওরফে হোটেল খোকন। এলাকার শীর্ষ মাদক ব্যাসায়ীদের একজন হোকেল খোকন। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে। মাদকের চালান সরবরাহের সময় ঈশ^রগঞ্জ থানার এসআই সজীব ঘোষ অভিযান চালিয়ে হোটেল খোকনকে গ্রেপ্তার করে। ওই সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া জুয়া খেলার অপরাধে ঈশ^রগঞ্জ সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামের অভিযান চালিয়ে জুয়াড়ী শামিম, উজ্জল মিয়া, লিম নিয়া, সুজন মিয়া, আমিনুল ইসলাম ও রুহুল আমিনকে গ্রেপ্তার করে থানার এএসআই দীপক চন্দ্র পাল। জাটিয়া ইউনিয়নের বাঘের বাজার এলাকা থেকে জুয়া খেলার অপরাধে মো. নেছার উদ্দিন, আবদুছ ছালাম ও ফকর উদ্দিনকে আটক করেন এএসআই মনিরুজ্জামান। এছাড়া উপজেলার রুহী গ্রামের সুলতান উদ্দিনকে ৩৪ ধারায় আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়।’ ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যহত চলবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর