মার্কিনিদের পা কেটে ফেলার হুমকি ইরানের

ইরানি জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার বদলা হিসেবে মার্কিনিদের পা কেটে ফেলার হুমকি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

বুধবার (০৮ জানুয়ারি) রুহানি এ হুমকি দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম তেহরান টাইমস।

খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট রুহানি যুক্তরাষ্ট্রকে উদ্দেশে করে বলেছেন, তোমরা সোলাইমানির হাত কেটেছো। কিন্তু আমরা তোমাদের পা কেটে ফেলবো। এই এলাকায় তোমার চলার শক্তি থাকবে না।

তিনি বলেন, সোলাইমানিকে হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র এই এলাকায় পতন ডেকে এনেছে। তাদের আর উঠে দাঁড়াতে দেয়া হবে না। সূত্র: সময়

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর