কক্সবাজারে সৈকতে এক চিহ্নিত ছিনতাইকারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। জব্দ করা হয়েছে অস্ত্র ও গুলি।
বুধবার (৮জানুয়ারী) দুপুরে শহরের সৈকত সংলগ্ন কবিতা চত্বর এলাকা থেকে ছিনতাইকারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়৷
নিহত মুন্না (২৫) মহেশখালী দ্বীপের শাপলাপুর বাড়িয়া পাড়ার আবুল বশরের ছেলে। সম্প্রতি দু’কলেজ ছাত্রের রগ কেটে ছিনতাই মামলা সহ কয়েকটি ছিনতাই মামলার আসামি বলে দাবী পুলিশের।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান কবির জানান, ছিনতাইকারিদের দু’পক্ষের বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। নিহত মুন্না একজন চিহ্নিত শীর্ষ ছিনতাইকারী। এসময় ঘটনাস্থল হতে একটি দেশীয় তৈরী বন্দুক ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরোদ্ধে বেশ কয়েকটি আলোচিত চিনতাই মামলার রেকর্ড রয়েছে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস