ঢাবি ছাত্রী ধর্ষনের প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্রলীগের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রীকে ধর্ষনের প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি সফিকুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির উজ্জ্বল,জেলা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান আকতার, সাধারণ সম্পাদক মারুফ রায়হান, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশির, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুজ্জামান সৌরভ, সাংগঠনিক সম্পাদক ও মকবুলার রহমান কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি আবু সাদাত মো সায়েম বসুনিয়া সহ সংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন ধর্ষক মজনুর দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাসি চাই। সরকারকে আন্তরিক ভাবে ধন্যবাদ যে ধর্ষক দ্রুত গ্রেফতার করেছে।আমরা আর এ ধরনের কর্মকান্ড দেখতে চাইনা। ঘৃণীত এ কাজ জাতির জন্য লজ্জা। একটি চক্র সরকারকে বিপদে ফেলকে এমন কাজ করছে। আমরা আশাবাদী ভবিষ্যতে সকলে এ ধরনের কাজকে ধিক্কার জানিয়ে এর বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদী হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর