কালিহাতীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ রিভলবার সহ একযুবক আটক

টাঙ্গাইলের কালিহাতীতে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের ৩ জন আহত। ঘটনাটি ঘটেছে উপজেলার পাকুটিয়া ধল্লাই গ্রামে।

প্রাপ্ত তথ্যে প্রকাশ, ধল্লাই গ্রামের নাজিম উদ্দিনের বাড়ী থেকে বের হওয়ার কোন রাস্তা না থাকায় প্রতিবেশী সিদ্দিক হোসেন এর নিকট থেকে ১ শতাংশ জায়গা ক্রয় করে। ওই ক্রয়কৃত জায়গার উপর দিয়ে দীর্ঘদিন যাবত রাস্তা নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।

যদিও দলিলে উল্লেখিত পূর্ব-পশ্চিমে লম্বা ১ শতাংশ জায়গা নাজিম উদ্দিন ক্রয় করেছেন। কিন্তু ভূমি দাতা সিদ্দিক হোসেন লম্বালম্বি ওই জায়গা দিতে অস্বীকার করে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে নাজিম উদ্দিন, স্ত্রী রেজিয়া ও অপর পক্ষের সাহেব আলী আহত হয়।

সন্ধ্যায় স্থানীয় নাগবাড়ী ইউপি চেয়ারম্যানের সহযোগি ধানগড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ফারুক হোসেন(৩৫) রিভলবার নিয়ে নাজিম উদ্দিন ও তার পরিবারকে ভয় দেখানোর উদ্দেশ্যে ঘটনাস্থলে গেলে পুলিশ রিভলবার ও ২ রাউন্ড গুলি সহ তাকে গ্রেপ্তার করে।

নাজিম উদ্দিন জানান, রাস্তার সমস্যার কারণেই প্রতিবেশী সিদ্দিক হোসেনের নিকট থেকে আমি ওই জায়গা ক্রয় করেছি। তিনি ওই জায়গা দিতে অস্বীকার করেন।

স্থানীয় চেয়ারম্যানের প্রশ্রয়ে সিদ্দিক হোসেন ও তার পরিবার দাপট দেখিয়ে আমাদের প্রাপ্ত ভূমি বেদখল করে রেখেছে।

স্থানীয়রা জানায়, ওই জায়গা নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। স্থানীয় ভাবে বারবার মীমাংসার চেষ্টা করলেও তার কোন সুরাহা হয়নি।

এ বিষয়ে নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন বলেন, নাজিম উদ্দিন দীর্ঘদিন যাবত ওই ভূমি ক্রয় করে ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই ভূমি নিয়ে প্রতিবেশী সাহেব আলীর সাথে বিরোধ বাধে। কয়েকবার শালিস করেও এর সুরাহা হয়নি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর