মানুষ মানুষের জন্যে

মুন্সীগঞ্জের সিরাজদিখনে “মানুষ মানুষের জন্যে” এই স্লোগানকে সামনে রেখে মানবতার সেবায় নিয়োজিত লতিফ নিটিং মিলস্ এর সৌজন্যে ১হাজার জন দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলার ইছাপুরা জনতা সংসদ মাঠে ইউপি সদস্য সফিউদ্দিন আহমেদ মন্টুর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ মতিন হাওলাদার, লতিফ নিটিং মিলস্ লিঃ এর পরিচালক মাহবুবুর রহমান, ইছাপুর ইউপি আ’লীগ সভাপতি মো. সুমন মিয়া প্রমুখ।

বার্তাবাজার/এইচ আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর