সিরাজদিখানে দেশী মুরগী পালনে খামারীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার দিন ব্যাপী প্রাণিসম্পদ অধিদপ্তরের মালখানগর অফিসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকতার্ ডা. মো. হাসান আলী প্রধান আলোচক হিসেবে ১৪ টি ইউনিয়নের ২০ জন খামারীকে প্রশিক্ষণ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডা. শবনম সুলতানা।