পঞ্চগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন

পঞ্চগড়ে প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

আজ বুধবার সকাল ১১ টায় জেলা স্টেডিয়াম মাঠে বালিকা বিভাগে সদর উপজেলার মোলানী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম আটোয়ারি উপজেলার ত্রিশূলিয়া বুড়িভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দিয়ে এ খেলা শুরু হয়। এতে জেলার বালক ও বালিকা বিভাগে ৫ উপজেলার ১০ টি বিদ্যালয় অংশ নেয়। আগামীকাল বৃহস্পতিবার সকালে ফাইনাল খেলার মধ্যে দিয়ে জেলা পর্যায়ের খেলা শেষ হবে।

এর আগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন শিশুদের মন কোমল। তাদের মধ্যেকার সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহানুল হক,অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হাসান,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী,উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক,পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি সফিকুল আলম সহ জেলা ক্রিয়া অফিসের কর্মকর্তারা।

বার্তাবাজার/এইচ আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর