খেলার মাঠে শিশুদের নামাজ আদায়ঃ ফেসবুকে ছবি ভাইরাল

মানুষ এতটাই দুনিয়াময় হয়ে গেছে আল্লাহকে স্মরণ করার সময় পাইনা। মসজিদগুলো সুসজ্জিত থাকলেও নামাজের সময় লোক খুঁজে পাওয়া যায় না। অথচ প্রত্যোক মুসলমানদের ওপর নামাজ ফরজ। পরকালের শাস্তি সম্পর্কে অনেকেই জেনে আর না জেনে নামাজ ছেড়ে দেয়।

কিন্তু এই ছোট্ট শিশুদের অনেকের নামাজ পর্যন্ত ফরজ হয় নাই। তারপরও আজানের ডাকে সাড়া দিয়ে খেলার ফাঁকে মাঠেই আছরের নামাজ আদায় করলেন শিশুরা। মঙ্গলবার ৭ জানুয়ারী, এমন দৃশ্যের দেখা মিলেছে লোহাগাড়া উপজেলাধীন বড়হাতিয়া জবলে সীরত মাঠে।

আবদুর রহিম (২০) নামে এক যুবক মাঠে টিউবওয়েল এর পানি পান করতে গিয়ে দৃশ্য টি দেখা মাত্র মোবাইলে ক্যামেরাবন্দি করেন। অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি আবদুল করিম নিজের ফেইসবুক ওয়ালে পোষ্ট দেওয়ার সাথে সাথে ছবি টি ভাইরাল হয়ে যায়।

আবু নোমান হাফিজুল্লাহ নামে এক ফেসবুক ব্যবহারকারী ছবি টি পোষ্ট দিয়ে লিখেন দৃশ্যটি দেখে মন ভরে গেল। আমাদের শিশুরা এভাবে বেড়ে উঠুক। এলাকায় শিশুদের এমন দৃশ্য দেখে সাধারণ মানুষ তাদের প্রশংসায় করেন। অনেকে আবার ওই শিশুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করেছে।

বার্তাবাজার/এইচ আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর