যশোর বেনাপোলে ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী আটক

যশোর বেনাপোল বারোপোতা মাঠ থেকে ৬০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

মঙ্গলবার(০৭ই জানুয়ারি)রাত সাড়ে ১০ টার সময় বেনাপোল পোর্ট থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই পিন্টু লাল দাস,এএসআই আলমগীর হোসেন,এএসআই দেলোয়ার হোসেন ও কনেস্টবল চঞ্চল কর্মকর বারোপোতা মাঠে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন।

আটককৃত ব্যক্তিরা হলেন,১.ওয়াসিম(৩০) বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী গ্রামের মৃত মোতালেবের ছেলে।২.নুরুউদ্দিন (৩২)খড়িডাঙ্গা গ্রামের আদম আলীর ছেলে ও ৩.মারুফ (৩৫)বারোপোতা গ্রামের রফিকুলের ছেলে।

বেনাপোল পোর্ট থানার (ওসি)মামুন খান “বার্তা বাজার” কে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বারোপোতা মাঠে তিন জন মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে একটি টিম পাঠিয়ে ৬০ পিস ইয়াবা সহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বুধবার (০৮ই জানুয়ার)সকালে যশোর আদালতে সোপর্দ করা হবে।

বার্তাবাজার/এইচ আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর