টিনের তৈরি বাড়ির ভেতর অস্ত্রের কারখানা, গ্রেফতার ১

টিনের তৈরি বাড়ির ভেতর অস্ত্রের কারখানা, এমন তথ্য অনেকদিন ধরেই ছিল গোয়েন্দাদের কাছে। অভিযান চালিয়ে মিলেছেও প্রমাণ। গ্রেফতারও করা হয়েছে এক ব্যক্তিকে। কলকাতার নাদিয়ালে ওই বাড়ি থেকে গ্রেফতার ব্যক্তির নাম আবদুল কায়ুম।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন জানায়, সোমবার গোপন সূত্রের খবরে নাদিয়াল থানার ওয়াসিনগরে এক বাড়ির টিনের চালার মধ্যে ঢুকে পুলিশ অস্ত্র কারখানার সন্ধান পায়। সেখান থেকে উদ্ধার হয় একটি ৭ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি সেমি-ফিনিশড ম্যাগাজিন, ড্রিল মেশিন-সহ অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্র।

পুলিশ জানায়, ওই বাড়ি থেকে আব্দুল কায়ুমকে গ্রেফতার করা হয়েছে। ২৮ বছরের আব্দুল ওরফে আদতে বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা। বাড়ির মালিক মুহাম্মদ কলিমকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর