পেপার মিলের মেশিনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জে কারখানায় কাজ করার সময় মেশিনে কাটা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে বাহুবল উপজেলায় ভার্টেক্স পেপার মিলে এ দুর্ঘটনা হয়।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো সকালে কাজে যোগ দেন ইমরান। এক পর্যায়ে অসতর্কতাবশত মেশিনের ভেতরে মাথা চলে যায় তার। এতে গলা কেটে যায় ইমরানের।

তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর