রাস্তার ধারে ঘুমাচ্ছিলেন এক ব্যক্তি। আরেকজন এসে তার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিলেন। এরপর দাউ দাউ করে জ্বলতে থাকা শরীরটাকে ফেলে পালিয়ে গেলেন।সোমবার (৬ জানুয়ারি) ব্রাজিলের সাও পাওলো শহরে রাস্তায় এ ঘটনা ঘটে। দগ্ধ লোকটিকে হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, আগুনে পুড়ে মৃত ব্যক্তির নাম কার্লোস রবার্তো। তার বয়স ৩৯ বছর। সামান্য কিছু কাজ করে দিন কাটানো ওই ব্যক্তি রাতে রাস্তায় ঘুমাতেন।
রাস্তার সিসিটিভি ক্যামেরায় কার্লোসকে জীবন্ত পুড়িয়ে হত্যার ভিডিও ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি এসে কার্লোসের গায়ে লিক্যুই জাতীয় কিছু ঢেলে দেন এবং লাইটার দিয়ে আগুন লাগিয়ে দেয়। এরপর সেখান থেকে পালিয়ে যান।
চিকিৎসকরা জানিয়েছেন, ওই ব্যক্তির ৭০ শতাংশ পুড়ে গিয়েছিলো। সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিতে ধরার চেষ্টা করছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে এরকম নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে ত নিয়ে ধোঁয়াশার মধ্যে আছে তারা।
ভিডিও…..
fire pic.twitter.com/h969qqajIQ
— Mamun Shaikh (@SayadulMahmud) January 7, 2020
বার্তাবাজার/এমকে