কাসেম সোলাইমানি মৃত্যুর পর আরও শক্তিশালী হয়েছেন। বিভেদে জড়িয়ে পড়া ইরানিদের ঐক্যবদ্ধ করেছে তার মৃত্যু। এমনটি বিশ্লেষণ আন্তর্জাতিক রাজনীতি গবেষকদের।
কাসেম সোলাইমানি বেঁচে না থাকলেও তাকে এবার দেখা যাবে সিনেমার পর্দায়। তার জীবনী নিয়ে রচিত হচ্ছে সিনেমা। ইরানের দ্য সাবা আর্ট অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট এ ছবি নির্মাণের ঘোষণা দিয়েছে।
তেহরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস মঙ্গলবার (৭ জানুয়ারি) এ খবর দিয়েছে। কালচারাল সেন্টার ইতোমধ্যে ছবি নির্মাণের কাজ শুরু করেছে। তবে পুরো ছবিটিই হবে এনিমেটেড।
ইতোমধ্যে ছবির কিছু অংশ নির্মাণ করা হয়েছে। সেখান থেকে একটি স্থিরচিত্রও প্রকাশ করেছে তেহরান টাইমস। ছবিতে মার্কিন ড্রোন থেকে সোলাইমানির ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দৃশ্য তুলে ধরা হয়েছে।
পুরো ছবিতে কাসেম সোলাইমানির শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত জীবনী ফুটিয়ে তোলা হবে বলে খবরে জানানো হয়েছে।
বার্তাবাজার/কেএ