রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের পদবঞ্চিত ২০-২৫ জন নেতা বিক্ষোভ করেন এবং তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। একটি পার্টি আফিসের সামনে, অপরটি উপরের দিকে ছুড়ে মারেন। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিক্ষোভ করার সময় বিক্ষোভকারীদের হাতে স্টিলের লাঠি-সোটা ছিল।
তবে এ বিষয়ে ছাত্রদলের পদবঞ্চিত কোনো নেতার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এর আগে আজ বিকেল সোয়া ৪টার দিকে সদ্য ছাত্রদলের বহিষ্কৃত নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটক এক ঘণ্টা বন্ধ করে রাখেন।
বার্তাবাজার/এমকে