দূর্যোগ সহণীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের উদ্বোধন

“গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচীর আওতায় দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সংসদ সদস্য আলহাজ্ব মো মজাহারুল হক প্রধান।

তিনি আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের গোয়াল পাড়া গ্রামের খাদিজা বেগমের জন্য বরাদ্দকৃত ঘরের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল ইমরান,জগদল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু তালেব মানিক সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যে সদর উপজেলা প্রশাসন পঞ্চগড় এর বাস্তবায়নে মোট ৬৭ জন গরীব-দুস্থ মানুষের মাঝে দূর্যোগ সহনশীল ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর