নীলফামারীতে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা কেন্দ্র অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে আজ (৭ জানুয়ারী) বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা কেন্দ্র অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯ টায় ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ৩০ বীর আয়োজিত, ১০ ফিল্ড এ্যাম্বুলেন্স এর ব্যাবস্থাপনায় রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নজরুল ইসলাম এ চিকিৎসা সেবা অনুষ্ঠানের উদ্বোধন করেন।

৬৬ পদাতিক ডিভিশনের সার্বিক সহযোগিতায় গাইনী, মেডিসিন, চক্ষু, নাক, কান, গলা, শিশু, চর্ম, যৌন মানষিক রোগ বিশেষজ্ঞ সহ ৭জন মহিলা ও ৫জন পুরুষ ডাক্তারের সমন্বয়ে এলাকার প্রায় ১হাজার রোগীর বিনা মুল্যে চিকিৎসা সেবাসহ ঔষধ প্রদান করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর