কটিয়াদীতে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ফারজান স্মৃতি ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকায় শীতার্ত মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকেলে এসব শীত বস্ত্র বিতরণের আয়োজন করে নবগঠিত কটিয়াদীর ফারজান স্মৃতি ফাউন্ডেশন৩টি মাদ্রাসার ৭০ জন মাদ্রাসা শিক্ষার্থীর মধ্যে শীত বস্ত্র হিসেবে কম্বল, চাদর, জ্যাকেট বিতরণ করা হয়।

এসব শীত বস্ত্র বিতরণের মাধ্যমে ফারজান স্মৃতি ফাউন্ডেশন এর কার্যক্রম শুরু করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন-স্থানীয় মাদ্রাসার শিক্ষক মাওলানা নাজমূল ইসলামসহ নিহত আব্দুল্লাহ আল ফারজান এর পরিবারের সদস্যবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ১৯নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম, নবগঠিত ফারজান স্মৃতি ফাউন্ডেশনের সদস্য মো. মেহেদী হাসান, জীবন মিয়া, সিয়াম, লিমন, পাবেল প্রমুখ।

উল্লেখ্য, কিশোরগঞ্জ মডেল কলেজের ২০১৮ ব্যাচের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র আব্দুল্লাহ আল ফারজান গত ২০১৯ ইং সালের ১১ ডিসেম্বর মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২০ বছর। তার মৃত্যুর পর আব্দুল্লাহ আল ফারজান এর স্কুল ও কলেজের বন্ধুরা এবং শিক্ষকরা মিলে গত ২৪/১২/২০১৯ইং ফারজান স্মৃতি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর