বগুড়ায় প্রভাতফেরী সামাজিক সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বগুড়ায় প্রভাতফেরী সামাজিক সংস্থার উদ্যোগে শতাধিক ইয়াতিম শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪ টার দিকে শহরের খান্দার এলাকায় অবস্থিত জামিয়া আরবিয়া ইয়াতিম খানায় এ কর্মসূচি পালন করে তারা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ জনাব এস এম বদিউজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মমিন রশিদ সাইন, প্রভাতফেরীর উপদেষ্টা ও বগুড়া ফল ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী সদস্য নাহিদুল ইসলাম নাহিদ, সামিউল আলীম শাফি, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু, সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আলিফ আহমেদ শুভ, প্লাবন, শাহানুর, গৌরব, বিদ্যুৎ, অভি প্রমুখ।

এ সময় বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও প্রভাতফেরী পরিবারের উপদেষ্টা জনাব সুলতান মাহমুদ খান রনির সুস্থতা কামনায় দোয়া করা হয়।

বার্তাবাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর