যশোরে ৩ লাখ ১৮ হাজার ৯৪০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

যশোর স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আগামী ১১ই জানুয়ারি যশোরে ৩ লাখ ১৮ হাজার ৯৪০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নিয়েছে।মঙ্গলবার(০৭ই জানুয়ারি) যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জেলা সিভিল সার্জন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃদিলীপ কুমার রায় জানান,৯টি স্থায়ী কেন্দ্র,২ হাজার ২৬৮টি আউটরীচ সেন্টার,অতিরিক্ত ১১ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৬ হাজার ৩৭০ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২লাখ ৮২ হাজার ৫৭০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সংবাদ সম্মেলনে যশোর জেলার উপজেলা ভিত্তিক তথ্য উল্লেখ করে জানানো হয়, ১২ থেকে ৫৯ মাস বয়সী যশোর সদর উপজেলার ৫৫ হাজার ২৪৯, অভয়নগরে ২৩ হাজার ৯৫৬, কেশবপুরে ২৪ হাজার ৩৫০, মণিরামপুরে ৪৩ হাজার, চৌগাছায় ১৯ হাজার ৯৯০, বাঘারপাড়ায় ২১ হাজার ৭৬১, ঝিকরগাছায় ৩১ হাজার ২৬৬, শার্শায় ৩৭ হাজার ৫৪৮,যশোর পৌরসভায় ২৫ হাজার ৪৫০ এবং ৬ থেকে ১১ মাস বয়সী যশোর সদর উপজেলায় ৭ হাজার ২৭১, অভয়নগরে ৩ হাজার ২৭৫, কেশবপুরে ২হাজার ৮৯৫, মণিরামপুরে ৫ হাজার ৬৯০, চৌগাছায় ২ হাজার ৪৫০, বাঘারপাড়ায় ২হাজার ৯৯০, ঝিকরগাছায় ৩ হাজার ৬৩৭, শার্শায় ৪ হাজার ৮৭ , যশোর পৌরসভায় ৪ হাজার ৭৫ শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নেয়া হয়েছে।২০১৯ সালের জুলাই মাসে ভিটামিন এ ক্যাপসুল ৬ থেকে ১১ মাস বয়সীদের টার্গেটের শতকরা ৯৯ ভাগ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী টার্গেটের শতকরা ৯৮ দশমিক ২০ ভাগ পূরণ হয়েছে।আগামী ১১ই জানুয়ারি সকাল সাড়ে ৮টায় যশোর উপশহর খাজুরা বাসস্টান্ডের শিশু হাসপাতালে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃদিলীপ কুমার রায়,যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃহারুন অর রশিদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ গিয়াস উদ্দিনসহ প্রমুখ।

বার্তাবাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর