জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী (লাইভ)

টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন-রেডিও এবং অনলাইনে সরাসরি প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করা হচ্ছে।

গত বছরের ৭ জানুয়ারি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দলটি।

জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণে সরকারের বিগত দিনের কর্মকাণ্ডের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে জানা গেছে।

জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Gepostet von Barta Bazar am Dienstag, 7. Januar 2020

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর