নওগাঁয় ছাত্রলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নওগাঁয় আর্তমানবতার সেবায় দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নওগাঁ জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে প্রায় ২শতাধিক দুঃস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো.আমানুজ্জামান শিউল এর স ালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র তুলে দেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক যুবনেতা শাহ পরান নয়ন, সাবেক ছাত্রনেতা ইসতিয়াক আহম্মেদ ইমরান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোমান হাসান, রিয়াজ খান,যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন আলিফ, সাংগঠনিক সম্পাদক দিপক কুমার, নওগাঁ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি বাহাদুর হোসেন, সাধারন সম্পাদক তারিকুল ইসলাম তারেক সহ নওগাঁ জেলা, সদর ও পৌর ছাত্রলীগের বিভন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর