মুন্সীগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

‘তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন মুন্সীগঞ্জ রক্তদান সংস্থার উদ্যোগে মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সারাদিন ব্যাপী উপজেলার আলদী বাজার খোরশেদা বেগম আইডিয়াল ইনিস্টিটিউট প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৫শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এসময় শুভ আহমেদ ও সিমরানের পরিচালনায় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ রক্তদান সংস্থার উপদেষ্টা সাত্তার মুন্সী, প্রতিষ্ঠাতা সভাপতি রায়হান রাব্বি, সাধারণ সম্পাদক ইব্রাহিম ওয়ালিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিষ্টি তালুকদার, তাহাত হোসেন , পারভেজ, সাগর, দিপ্ত, আকাশ, শাহনাজ, ফয়সাল প্রমুখ।

ক্যাম্পেইনের আয়োজক শুভ আহমেদ জানান, রক্তদানের মাধ্যমে অনেক অনাকাক্সিক্ষত মৃত্যু প্রতিরোধ করা বা জীবন বাঁচানো গেলেও কার রক্তের গ্রুপ কী তা অনেকেই জানেন না। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ এ ব্যাপারে সবচেয়ে বেশি অসচেতন। তাই সচেতনতা সৃষ্টি ও রক্তদানে মানুষকে উৎসাহিত করতে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

বার্তাবাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর