ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগের নেত-কর্মীরা।
মঙ্গলবার দুপুর ১টায় শাখা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির নেতারা এবং পদ প্রদ্যাশী নেতা-কর্মীরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন। ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক আশরাফুল ইসলাম টিটনের সভাপতিত্বে ও জামাল উদ্দিনের স ালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীর মধ্যে উপস্থিত ছিলেন-সৈয়দ শাকিল, নাজমুল আলম, আনোয়ার সজীব, আবদুল্লাহ শাহীন, তারেক আজিজ, ইব্রাহীম ফরাজি, নূরুল আফসার, এস.এম আক্তার হোসেন, নাহিদ পারভেজ, অঞ্জন চৌধুরী পিংকু এবং আসাদুজ্জামান আসাদসহ আরও অনেক নেতৃবৃন্দ।
মানববন্ধন থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ধর্ষণের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করেন এবং এর সঙ্গে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টামূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
বার্তাবাজার/ডব্লিও.এস