কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলার ঐতিহ্যবাহী হাল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকেলে উপজেলার দিয়া পাড়া ফুলদি যুব সমাজ এই প্রতিযোগিতার আয়োজন করে।
দিয়াপাড়ার সমাজ সেবক মো : আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম। প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. নাজমুল হক দেওয়ান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌরসভা ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো : আব্দুল কদ্দুছ, চরফরাদী ইউপি সদস্য আছাদুজ্জামান আছাদ, দিয়াপাড়ার বিশিষ্ট ব্যাবসায়ী জীবন মিয়া, পৌর ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রহমত আলী, উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রানা, হিমেল রানা। মোট ৮ টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগীরা হাল দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আব্দুল হাই, তিনি পেয়েছেন এল ই ডি টেলিভিশন। দ্বিতীয় হয়েছেন ইদ্রিস মেম্বার, তিনি পেয়েছেন বাইসাইকেল। তৃতীয় হয়েছেন জিল্লুর রহমান, তিনি পেয়েছেন একটি খাসি। পরে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তাছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেককে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত থেকে হাল দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন।
বার্তা বাজার/ এস.আর