ঢাবি ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে ময়মনসিংহে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ও নগরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে পৃথক মানববন্ধনের আয়োজন করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, প্রগতিশীল ছাত্রজোট ও জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি।

ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বিকেল সাড়ে ৩ টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ময়মনসিংহ জেলা শাখা। মানববন্ধনে বক্তব্য রাখেন- ছাত্র সংগঠনটির জেলা শাখার আহবায়ক ঝুনু রঞ্জন দাস, যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ, সাজ্জাদ সজীব প্রমুখ।

একই সময় নগরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন করেছে জেলা প্রগতিশীল ছাত্রজোট। এতে বক্তব্য রাখেন- জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক অজিত দাস, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ, নারী নেত্রী এডভোকেট লীলা রায় প্রমুখ।

বিকেল সাড়ে ৪ টার একই স্থানে আরেকটি মানববন্ধনের আয়োজন করে জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি। সংগঠনটির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, সহ সভাপতি এডভোকেট শিব্বির আহমেদ লিটন, কবি ইয়াজদানী কোরায়েশি কাজল, নারী নেত্রী ফেরদৌস আরা মাহমুদা হেলেন প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর