ময়মনসিংহে বিশেষ অভিযানে গ্রেফতার ১০৩

ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪২ আসামিসহ মোট ১০৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় জেলা পুলিশের বিশেষ অভিযানে পৌনে দুই কেজি গাঁজা, ১৩২ গ্রাম হিরোইন, ৩৬৬ পিস ইয়াবা ও ৪৬ লিটার চোলাই মদসহ ৩২ মাদক ব্যবসায়ী, ১১ জুয়াড়ি, ওয়ারেন্টভুক্ত ৪২ আসামি এবং নিয়মিত মামলায় ১৮ জনসহ মোট ১০৩ জন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বার্তাবাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর