ঢাবি ছাত্রীকে ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ধর্ষকদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবীতে ধামরাই উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলা ছাত্রলীগ এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে নেতৃত্বদেন ধামরাই সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব। এছাড়া আরও উপস্থিত ছিলেন- কুল্লা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আসাদুজ্জামান , পৌর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক তমাল হোসেন প্রমুখ সহ ধামরাইয়ের সকল ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবন্দ।

উপস্থিত ছাত্রলীগ নেতৃবৃন্দ অবিলম্বে ধর্ষকদের গ্রেপ্তারের আহ্বান জানান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর