“মাদককে রুখবো বঙ্গবন্ধুর সেনার বাংলা গড়বো” প্রতিপাদ্যে মানিকগঞ্জের সিংগাইরে মাদকবিরোধী প্রচার সপ্তাহ-২০২০ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে বর্ণাঢ্য র্যালীটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (নবাগত) রুনা লায়লার সভাপতিত্বে ও সহকারি কমিশনার(ভূমি) মো: হামিদুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: মুশফিকুর রহমান খান হান্নান, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: সায়েদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা নার্গিস।
এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো: সেকেন্দার আলী মোল্লাহ, পল্লীবিদ্যুৎ কর্মকর্তা (ডিজিএম) মো: মাহাবুবুর রহমান, সমবায় কর্মমর্তা নাসরিন সুলতানা, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, মো: মিজানুর রহমানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও উপজেলার সচেতন মহলের ব্যাক্তিবর্গ।
বার্তাবাজার/ডব্লিও.এস