ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে পাবনা সদর উপজেলা ছাত্রলীগ এর পক্ষ থেকে আনন্দ মিছিল

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে জয়কে সভাপতি ও লেখককে সাধারন সম্পাদক এর দায়িত্ব অর্পণ করার আনন্দ মিছিল করেছে পাবনা সদর উপজেলা ছাত্রলীগ

পাবনা প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে আল নাহিয়ান খান জয়কে সভাপতি ও লেখক ভট্টাচার্যকে সাধারন সম্পাদক এর দায়িত্ব অর্পণ করায় দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে পাবনা সদর উপজেলা ছাত্রলীগ।

আজ মঙ্গলবার বিকেলে শহরের কৃষ্ণপুর এলাকা হতে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আরমান হোসেন’র নির্দেশনায় যুগ্ন সাধারন সম্পাদক আশিকুল ইসলাম রাব্বী’র নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় পথসভা ।

এতে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের উপ-ছাত্র উপবৃত্তি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান হৃদয়,উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ওহী, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক হিমেল হোসেন হৃদয়,সাংগঠনিক সম্পাদক আল আমিন, উপ-দপ্তর সম্পাদক উল্লাস, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক রুমন ইসলাম,উপ-পাঠাগার সম্পাদক সৌমিক মাহমুদ,উপ-ত্রার্ন সম্পাদক শুভ ব্যাপারী,গণশিক্ষা বিষয়ক সম্পাদক সিহাব হোসেন সজিব,পলিটেকনিক ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকাশ আহমেদ,হিমায়েতপুর ইউনিয়ন ৭,৮,৯এর সভাপতি শান্ত মালিথা, ৪,৫,৬ এর সাধারন সম্পাদক সোলায়মান,ভাঁড়ারা ৭,৮,৯ ছাত্রলীগের সভাপতি জনি,ভাাঁড়ারা ৪,৫,৬ ছাত্রলীগের সভাপতি সবুজ,মালিগাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অনিক মাহমুদ,চরতারাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নিরব,শামসুল হুদা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি জরিপ হোসাইন,দাপুনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক তন্¥য়,আতাইকুলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী,সাধারন সম্পাদক ওমর ফারুক,পৌর ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিফাত আহমেদ রাকিব,সাধারন সম্পাদক রিতুল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আরমান হোসেনকে আগামী দিনে জেলা ছাত্রলীগের অভিভাবক হিসেবে দেখতে চায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসরাঈল, জাকারিয়া, মাসুদ, অন্তর, সাব্বির, মাসুদ, রেজাউল,বিপ্লব,হেলাল,সিয়াম,হিমেল.পিয়াল,রাজ্জাক,শাকিল নাহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর