ঠাকুরগাঁওয়ের হরিপুর রাজবাড়ি পরির্দশনে বেরোবির শিক্ষার্থীরা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার হরিপুর জমিদার বাড়ি (রাজবাড়ি) পরির্দশন করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

মঙ্গলাবার সকালে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে জমিদার বাড়ি (রাজবাড়ি) পরির্দশন করেন তারা।

এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী, স্থানীয় সাংবাদিক জসিম উদ্দীন ইতি।

পরির্দশন শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী জানান,

হরিপুর রাজবাড়ি সংরক্ষন করা এখনি সময় যদি সরকার এই মূলবান নির্দশনগুলো সংরক্ষন করে তাহলে আমাদের প্রজন্ম ইতিহাস সম্পর্কে অনেক জানতে পারবে। তবে এটি জরুরি হয়ে পরেছে সংরক্ষন করার। এসময় শিক্ষার্থীরাও সরকারের কাছে দাবি জানায় হরিপুর রাজবাড়ি সংরক্ষন করার।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর