আলফাডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘মাদককে রুখবো,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা সদরের আলফাডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রাশেদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান,ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন,পৌর মেয়র সাইফুর রহমান,আলফাডাঙ্গা সরকারি কলেজের অফিসার ইনচার্জ মনিরুল হক সিকদার ও উপজেলা মৎস কর্মকর্তা সুমন লাল দেবনাথ প্রমুখ।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর