সিটি করপোরেশন নির্বাচনে ব্যালট বাক্স নিয়ে টানাহ্যাঁচড়া না করে মাঠে কাজ করতে প্রার্থীদের প্রতি আহবান জানিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আলোচনা সভায় এ আহবান জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, দুর্নীতিবাজদের সিন্ডিকেট প্রশাসনকে পঙ্গু করে ফেলছে।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘সাম্প্রদায়িকতার বিষধর সাপ এবং জঙ্গি দানবের হোতারা নির্বাচন আসলেই হয় ইভিএম নিয়ে না হয় নির্দলীয় সরকারের কথা বলা তাদের কুঅভ্যাসে পরিণত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘নির্বাচন করতে চাইলে নির্বাচনের মাঠে যান। সিইসির দিকে নজর দেন। ইভিএম আর ব্যালট বাক্স নিয়ে টানা হ্যাঁচড়া করে কোনো লাভ হবে না।’
বার্তাবাজার/এমকে