ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ, অনতিবিলম্বে ধর্ষকদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। তারা এ নেক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠিনতর শাস্তির দাবি জানান।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। এর আগে শিক্ষার্থীরা একটি প্রতিবাদ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় তাদের ‘আমার বোন ধর্ষিত কেন? বিচার চাই! নারী নির্যাতন, নারী ধর্ষণ বন্ধ হোক! ’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।

পরে সমাবেশে শিক্ষার্থীরা রাজধানীর কুর্মিটোলায় ঢাবি ছাত্রী ধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর